ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইরানি বিক্ষোভকারী এরফান জামিন পেলেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইরানি বিক্ষোভকারী এরফান জামিন পেলেন

ইরানে মৃত্যুদণ্ড পাওয়া বিক্ষোভকারী এরফান সোলতানি জামিন পেয়েছেন। এ জন্য তাঁর পরিবারকে ১২ হাজার ৬০০ ডলার পরিশোধ করতে হয়েছে। এরফানের আইনজীবী আমির মুসাখানি এ তথ্য নিশ্চিত করেছেন।

আমির মুসাখানি জানান, গত শনিবার এরফান জামিন পান। এ সময় তাঁকে মোবাইলফোনসহ ব্যক্তিগত সামগ্রী ফেরত দেওয়া হয়। সরকারবিরোধী বিক্ষোভ চলার সময় গত ১০ জানুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন এরফান। এর কয়েকদিনের মাথায় তাঁর মৃত্যুদণ্ড দেয় তেহরানের আদালত।

NEWS21
NEWS21

সাজা ঘোষণার পর এরফানের পরিবারকে জানানো হয়েছিল, মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করা হবে। পরে এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের শাসকদের সতর্ক করেছিলেন। বলেছিলেন, বিক্ষোভকারীর ফাঁসি হলে ওয়াশিংটন সামরিক অভিযানের বিষয়ে ভাববে।

এরফানকে রাজধানী তেহরানের বাইরে কারাজ শহরের একটি আটক কেন্দ্রে রাখা হয়েছিল। গত মাসে ইরানের বিচার বিভাগ জানিয়েছিল, ইসলামি ব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচার এবং জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার অভিযোগে এরফানকে গ্রেপ্তার করা হয়।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানে বিক্ষোভ শুরু হয়। পরে তা বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প একাধিকবার শাসকদের উদ্দেশে হুমকি দেন। আর তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে মদদ দেওয়ার অভিযোগ তোলা হয়।

ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভে সহিংসতায় ৩ হাজারের বেশি লোক মারা গেছেন। তাদের বেশিরভাগই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, নিহতের সংখ্যা ৬ হাজার ৭১৩ জন। অধিকাংশই বিক্ষোভকারী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইরানি বিক্ষোভকারী এরফান জামিন পেলেন

আপডেট সময় : ০৩:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬