ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা: এমপিসহ প্রাণ গেল ১৫ জনের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা: এমপিসহ প্রাণ গেল ১৫ জনের

কলম্বিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় দেশটির একজন এমপিসহ ১৫ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই বিমানটি কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা সাতেনার একটি উড়োজাহাজ। ভেনেজুয়েলা-কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে নিকটবর্তী শহর ওকানার দিকে যাচ্ছিল বিমানটি। কলম্বিয়ার এমপি দিওজেনেস কুইনতেরোসহ মোট ১৫ জন যাত্রী ও ক্রু ছিলেন উড়োজাহাজটিতে।

NEWS21
NEWS21

প্রত্যক্ষদর্শী এবং দুর্যেোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানায়, ওকানার বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটেছে।

সাতেনার কর্মকর্তারা জানিয়েছেন, ওকানার আকাশে প্রবেশের পর কন্ট্রোল ট্রাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল উড়োজাহাজিটির। বিমানটি প্রথমে আছড়ে পড়ে এবং বিস্ফোরিত হয়।

বিমনটিতে ২ জন ক্রুসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। তাদের কেউ আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

যে এলকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি ভেনেজুয়েলার কুকুটা প্রদেশের একটি পাহাড়ি এলাকা এবং ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন ঘটে সেখানে। কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্ত থেকে শুরু করে ওই পুরো এলাকা নিয়ন্ত্রণ করে ন্যাশনাল লিবারেশন আর্মি নামের একটি সশস্ত্র গোষ্ঠী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা: এমপিসহ প্রাণ গেল ১৫ জনের

আপডেট সময় : ০৩:২২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬