ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সিরাজগঞ্জে ৫৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে ৫৭ কে‌জি গাঁজাসহ তিন মাদক ব‌্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। শুক্রবার (২৮ জুন) বিকেলে অস্থায়ী চেক বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার পুয়াবাড়ি মহল্লার আশরাফের ছে‌লে আল-আমিন (২৫), লোকমানের ছে‌লে সা‌ব্বির হো‌সেন (১৯) ও হো‌সেনপুর মহল্লার মোর‌শে‌দের ছেলে আনিছ আহ‌মেদ।

র‌্যাব জানায়, বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের বঙ্গবন্ধুর সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ এলাকায় একটি অস্থায়ী চেক স্থাপন করে র‌্যাব-১২ এর এক‌টি আভিযা‌নিক দল। এ সময় একটি পিকআপকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে পিকআপ হ‌তে অভিনব কায়দায় লুকা‌নো অবস্থায় ৫৭ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ সদর কোম্পানি র‌্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস ব‌লেন, আটককৃত মাদক ব্যবসায়ীরা খুব চালাক প্রকৃতির মানুষ। ভবন নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশ প‌রিবহনকৃত ‌পিকআপে জিরার লেভেল লাগা‌নো ব্যাগে মাদক পরিবহন করার সময় তা‌দের আটক করা হয়।

এছাড়াও মাদক ব্যবসায়ীদের সঙ্গে থাকা মাদকদ্রব্য গাজাঁ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড ও নগদ ৬ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে ৫৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৭:৫৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪