ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

যুক্তরাষ্ট্র মাতাতে ঢাকা ছাড়ছেন জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে আসার পর বেশ দুর্দান্ত সময় কাটাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তারকা হিসেবে এখন নিয়মিত দেশ ও দেশের বাইরে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা।

সবশেষ এক বছরে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ অন্তত ১০টি দেশে শো করেছেন তিনি। একটি শো শেষ না হতেই আবার আরেকটি শো শুরু হয়। এবার সেই ধারাবাহিকতায় আবারও যুক্তরাষ্ট্র যাচ্ছেন জায়েদ খান।

শুক্রবার (২৮ জুন) বিকেলে এক আলাপকালে জায়েদ খান বলেন, এখন দেশ-বিদেশে বিভিন্ন শোয়ে পারফর্ম করছি। গতকালই দুবাই থেকে নিজ দেশে ফিরেছি। এবার যুক্তরাষ্ট্র যাচ্ছি। এর আগেও গিয়েছি। তবে এবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য যাচ্ছি। সেখানে পারফর্ম করব আমি। আজ রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ব।

নিউইয়র্কে আগামী ৩০ জুন বসছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২১তম আসর। কুইন্সের জামাইকায় অ্যামাজুরা হলে অনুষ্ঠিত হতে যাওয়া এ আসরে এবার ফিল্ম অ্যায়ার্ড পাচ্ছেন ১৭ জন। এই আয়োজনে অংশ নিতে বাংলাদেশ থেকে একঝাঁক তারকা যাওয়ার কথা। এ কারণে আজ রাতে ঢাকা ছাড়তে যাচ্ছেন জায়েদ খান।

এ অভিনেতা বলেন, এবারের সফরটাও মোটামুটি দীর্ঘ। প্রায় একমাস দেশের বাইরে থাকা হবে। যুক্তরাষ্ট্র শো শেষ করে ইউরোপ-আমেরিকার আরও কয়েকটি দেশে যাওয়া হবে। সবমিলে ব্যস্ত সময় কাটবে।

প্রসঙ্গত, এবার ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঢালিউড সুপারস্টার শাকিব খান, অভিনেতা চঞ্চল চৌধুরী, সংগীতশিল্পী তাহসান খান, চিত্রনায়িকা মৌসুমী, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নুসরাত ফারিয়া, গায়িকা মিলা ইসলাম ও দিনাত জাহান মুন্নীসহ আরও অনেকের থাকার কথা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র মাতাতে ঢাকা ছাড়ছেন জায়েদ খান

আপডেট সময় : ০১:৪৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪