ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

সিরিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে মার্কিন বিমান হামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

সিরিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে মার্কিন বিমান হামলা

সিরিয়ার জঙ্গিগোষ্ঠী আইএস-এর একাধিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরণের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অভিযানের ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

মূলত, শনিবার (১০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এসব হামলা চালানো হয়। ‘অপারেশন হক আই স্ট্রাইক’-এর অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে, যা গত ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইএসের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় নেয়া পদক্ষেপ।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং অঞ্চলে মার্কিন ও মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই হামলার উদ্দেশ্য।

NEW21
NEW21

সেন্টকম বলেছে, ‘আমাদের বার্তা স্পষ্ট ও শক্তিশালী— তোমরা যদি আমাদের যোদ্ধাদের ক্ষতি করো, আমরা তোমাদের খুঁজে বের করব এবং পৃথিবীর যেখানেই থাকো না কেন, যতই ন্যায়বিচার এড়িয়ে চলার চেষ্টা করো, তোমাদের হত্যা করব।’

সিবিএস নিউজকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী ২০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ৩৫টির বেশি লক্ষ্যবস্তুতে ৯০টির বেশি স্থানে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। অভিযানে এফ‑১৫ই, এ‑১০, এসি‑১৩০জে, এমকিউ‑৯ ও জর্ডানিয়ান এফ‑১৬ যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন জোটের সাথে এই অভিযানে অংশ নেয় সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। তবে এ হামলায় কেউ নিহত হয়েছে কি না— সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এমনকি এই ইস্যুতে পেন্টাগনের তরফ থেকেও কোনো মন্তব্য আসেনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

সিরিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে মার্কিন বিমান হামলা

আপডেট সময় : ১২:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬