ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

ঢাকা-১৭ আসনে নির্বাচন করতে যাচ্ছেন তারেক রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

ঢাকা-১৭ আসনে নির্বাচন করতে যাচ্ছেন তারেক রহমান

ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, আজ রোববার সকাল ১০টা ৫০ মিনিটে আবদুস সাত্তার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান। বেলা ১১টা ১০ মিনিটে ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কাছ থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করেন।

ঢাকা-১৭ আসন গুলশান-বনানী, বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত। এ আসনে বিএনপির জোটসঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। ঢাকার ২০টি আসনের মধ্যে যে ৩টি বিএনপি ফাঁকা রেখেছিল, তার মধ্যে ঢাকা-১৭ আসনও ছিল।

বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান। এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকার এই আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। এছাড়াও তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

ঢাকা-১৭ আসনে নির্বাচন করতে যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় : ০৫:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫