ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

বিএনপিতে আনুষ্ঠানিক যোগ দিলেন রাশেদ খাঁন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

বিএনপিতে আনুষ্ঠানিক যোগ দিলেন রাশেদ খাঁন

গণ অধিকার পরিষদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খাঁন। আসন্ন নির্বাচনে ঝিনাইদহ- ৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তিনি।

শনিবার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপি মহাসচিবের মির্জা ফখরুলের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তিনি। এ সময় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।

এদিকে, রাশেদ খাঁনকে নির্বাচিত করতে নেতকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এতে দীর্ঘদিন রাজপথে থাকা রাশেদ খাঁনের রাজনৈতিক পথ আরও সমৃদ্ধ হবে। অন্যদিকে, দলের কৌশল মেনে সবাইকে রাশেদ খাঁনের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তবে নানা সূত্র বলছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে রাশেদ খাঁনের জয় পাওয়া অনেক চ্যালেঞ্জিং। এজন্য গণঅধিকার ছেড়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে বিএনপিতে যোগ দিয়েছেন তিনি। কারণ এবার জোটের প্রার্থীদের নিজ প্রতীকেই ভোটে লড়তে হবে। অন্য দলের প্রতীক ব্যবহার করে নির্বাচন করা যাবে না।

NEW21
NEW21

যদিও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় রাশেদ খাঁনকে বহিষ্কার করার কথা বলছে গণ অধিকার পরিষদ।

প্রসঙ্গত, রাশেদ খাঁনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এমন নেতার বিএনপিতে যোগদান নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

বিএনপিতে আনুষ্ঠানিক যোগ দিলেন রাশেদ খাঁন

আপডেট সময় : ০৫:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫