ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। রাজধানীর বনানী কবরস্থানে শনিবার পৌনে ২টার দিকে পৌঁছান তারেক রহমান। কোকোর কবর জিয়ারতের পর তারেক রহমান তাঁর শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।

এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। শনিবার সকাল সাড়ে ১১টার একটু আগে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির কবরে পৌঁছান।

তারেক রহমান প্রথমে ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মোনাজাত করেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দেন ও মোনাজাত করেন তিনি। মোনাজাত পরিচালনা করেন শরিফ ওসমান হাদির বড়ভাই আবু বকর সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ অনেকে।

NEW21
NEW216

শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ‌(র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) বিভিন্ন বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। গত দুইদিনের মতো আজ লাল, সবুজ রঙে সাজানো বাসে যাননি তারেক রহমান। তিনি সাদা রঙের একটি গাড়িতে ওসমান হাদির কবরে যান। গাড়িটি ফুল দিয়ে সাজানো ছিল। এ সময় রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে।

বিএনপির মিডিয়া সেল সকালে ফেসবুক পোস্টে জানিয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের আহত না থাকায় তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না। কবর জিয়ারত শেষে তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে ভোটার তালিকায় নাম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আনুষ্ঠানিকতা সেরেছেন।

শনিবার দুপুর ১টায় আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে তিনি আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক তথ্য দেন। এরপর ১টা ১৭ মিনিটে ধানমন্ডিতে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

এর আগে এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর জানান, তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে ‘সর্বোচ্চ একদিন লাগবে’। সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে; এ শর্ত পূরণে দেশের যেকোনো নির্বাচনী এলাকার ভোটার হলেই চলে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় হচ্ছে ২৯ ডিসেম্বর। ইতোমধ্যে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

আপডেট সময় : ০৪:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫