ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

আজ দুপুর ২টায় ওসমান হাদির জানাজা, মানিক মিয়ায় যান চলাচল সীমিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

আজ দুপুর ২টায় ওসমান হাদির জানাজা, মানিক মিয়ায় যান চলাচল সীমিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে যানবাহন চলাচল সীমিত থাকবে।

জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে। নগরবাসীকে বেশ কিছু ট্রাফিক নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মিরপুর রোড থেকে ফার্মগেট ভায়া মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাওয়া যানবাহন, মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।

ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ ভায়া ইন্দিরা রোডগামী যানবাহন ফার্মগেট থেকে খেজুরবাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বাঁয়ে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে যাবে।

NEW21
NEW21

ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাতায়াত করবে।

আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন আসাদগেট-বাঁয়ে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুরবাগান ক্রসিং–ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বায়ে মোড় নিয়ে লেক রোড-বায়ে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে ধানমন্ডির দিকে যাবে।

মিরপুর রোড ধরে আসা যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭-এর দিকে যাতায়াত করবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনগুলো জানাজা চলার সময়ে ফার্মগেট এক্সিট র‌্যাম্প দিয়ে না গিয়ে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প দিয়ে যাবে।

যানবাহন চালকদের আজ সকাল থেকে ওসমান হাদির জানাজা ও দাফন শেষ না হওয়া পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় না গিয়ে এসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে ও বিড়ম্বনা এড়াতে জানাজায় আসা মানুষকে কোনো ধরনের ব্যাগ বা ভারী জিনিস না আনতে অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

আজ দুপুর ২টায় ওসমান হাদির জানাজা, মানিক মিয়ায় যান চলাচল সীমিত

আপডেট সময় : ১২:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫