ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

যুক্তরাষ্ট্রের হাতে তেল ট্যাংকার জব্দ, জলদস্যুর তকমা দিল ভেনেজুয়েলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের হাতে তেল ট্যাংকার জব্দ, জলদস্যুর তকমা দিল ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী। যেটিকে নিকোলাস মাদুরো প্রশাসনের ওপর বড় ধরনের চাপ প্রয়োগের চেষ্টা হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। আর কারাকাস এমন কর্মকাণ্ডকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ হিসেবে অ্যাখ্যা দিয়েছে।

হোয়াইট হাউসে বুধবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার উপকূলে একটি ট্যাংকার জব্দ করা হয়েছে। এটি একটি বিশাল ট্যাংকার, খুবই বড়।’ এক্সে ট্যাংকার জব্দের ভিডিও প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি লিখেছেন, ‘এটি ক্রুড অয়েল ট্যাংকার। ভেনেজুয়েলা ও ইরান থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল পরিবহন করছিল।’

সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছিলেন, তাঁর দেশ কখনোই ‘তেলের উপনিবেশ’ হবে না। বুধবার ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের নিন্দা জানিয়ে কারাকাস বলেছে, এটি ‘আন্তর্জাতিক জলদস্যুতা’।

ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুতকারী দেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েক মাস ধরে সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, তাদের দেশে মাদক সরবরাহের জন্য মাদুরো প্রশাসন দায়ী। অপরদিকে কারাকাসের অভিযোগ, ওয়াশিংটন তাদের সম্পদ চুরির চেষ্টা করছে।

NEW21
NEW21

বুধবার অয়েল ট্যাংকার জব্দের খবরে ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এমন পদক্ষেপ পরিবহনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ব্যাহত হতে পারে ভেনেজুয়েলার তেল রপ্তানিও।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের হাতে তেল ট্যাংকার জব্দ, জলদস্যুর তকমা দিল ভেনেজুয়েলা

আপডেট সময় : ০৪:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫