ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

পেচিস্ট আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান মনির মাস্টার গ্রেপ্তার: প্রতারণা ও জালিয়াতির অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

পেচিস্ট আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান মনির মাস্টার গ্রেপ্তার: প্রতারণা ও জালিয়াতির অভিযোগ

পেচিস্ট আওয়ামী লীগের নেতা, ভূমি দস্যু, সামছুল হক স্কুল ইউনিট সভাপতি এবং মাতুয়াইল ডেমরা ৬৫ নং ওয়ার্ডের সেক্রেটারি প্রার্থী মোঃ মনিরুজ্জামান মনির (মনির মাস্টার)কে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদকের তথ্য অনুযায়ী, মনিরুজ্জামান মনির বহু ব্যক্তির কাছ থেকে প্লট/জমি বিক্রির নামে নগদ অর্থ গ্রহণ করে প্রতারণার মাধ্যমে ৩ কোটি টাকা আত্মসাৎ করেছে। অভিযোগ আছে, তিনি বিভিন্ন ছদ্মবেশ ও চাতুরি চালিয়ে আসছিলেন, যার ফলে প্রায় ১০০টি পরিবার ক্ষতিগ্রস্থ এবং অসহায় জীবনযাপন করছে।

জাল দলিলের মাধ্যমে টাকা আত্মসাৎ এবং জমি দখলের অভিযোগের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্থরা মামলা করেন। মামলার অনুসন্ধানকালে মনিরুজ্জামানের স্ত্রী মায়া বেগম ও মেয়ে মনিষা জামানের নেতৃত্বে ১০-১২ জন হামলাকারী স্থানীয়দের ওপর লোহার রড দিয়ে আক্রমণ চালায়, যা কিনা হাতে গুরুতর আঘাতের ঘটনা ঘটায়।

ডেমরা থানা থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসা নিশ্চিত করা হয়। তদন্তকালে মনিরুজ্জামান মনির, তার স্ত্রী মায়া বেগম এবং মেয়ে মনিষা জামানকে থানা হেফাজতে রাখা হয়েছে। বাকি প্রক্রিয়া শেষে তারা আদালতে তোলা হবে বলে ডেমরা থানার ওসি মোঃ মুরাদ হোসেন এবং ওয়ারেন্ট অফিসার আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্থদের দাবি, তাদের পাওনা ৩ কোটি টাকা ও জমির সমস্যা সমাধান করতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

পেচিস্ট আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান মনির মাস্টার গ্রেপ্তার: প্রতারণা ও জালিয়াতির অভিযোগ

আপডেট সময় : ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫