ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক টেস্ট পরাজয়ের স্বাদ পেল ভারত

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৬:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক টেস্ট পরাজয়ের স্বাদ পেল ভারত

ঘরের মাঠে মাত্র তিনবার টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। বুধবার গৌহাটি টেস্টে ভারতকে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয়বার ওই স্বাদ দিয়েছে টেস্টের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। রানের ব্যবধানে এটি ভারতের টেস্টে ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়।

বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথম ইনিংসে ৪৮৯ রান তোলে। লোয়ার মিডল অর্ডারে স্পিন অলরাউন্ডার সিনুরান মুথুস্বামী ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পেস অলরাউন্ডার মার্কো ইয়ানসেন ৯৩ রানের ঝড়ো ইনিংসে ব্যাকফুটে চলে যায় গৌতম গম্ভীরের দল।

জবাবে শুভমন গিলবিহীন ভারত প্রথম ইনিংসে মাত্র ২০১ রানে অলআউট হয়। ওপেনার জশস্বী জয়সোয়াল ৫৮ এবং লোয়ার অর্ডারে স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ৪৮ রানের ইনিংস খেলেন। প্রথম ইনিংসে ২৮৮ রানের লিড নিয়ে প্রোটিয়ারা ৫ উইকেটে ২৬০ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ত্রিস্তান স্টাবস ৯৪ এবং টনি ডি জর্জি ৪৯ করে আউট হন। ভারতকে ৫৪৯ রানের লক্ষ্য দেয় টেম্বা বাভুমার দল।

চতুর্থ দিন ২৭ রান তুলে ২ উইকেট হারানো ভারত শেষ দিন সকালে ১৪০ রান করে অলআউট হয়ে গেছে। রবীন্দ্র জাদেজা ৫৪ রানের ইনিংস খেলেন। আর কেউ বিশ রানের ঘরে ঢুকতে পারেননি। ভারতকে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে ধসিয়ে দেন বাঁ-হাতি পেসার ইয়ানসেন। দ্বিতীয় ইনিংসে ডানহাতি স্পিনার সিমন হার্মার ৬ উইকেট তুল নেন।

NEW21
NEW21

টেস্টে এর আগে ভারতের সবচেয়ে বড় হার ছিল ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪২ রানে। প্রোটিয়ারাও দ্বিতীয় সর্বাধিক রানে টেস্ট জয়ের কীর্তি গড়েছে। এর আগে ২০০০ সালে ভারতকে টেস্টে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে ওটাই ছিল তাদের শেষ টেস্ট সিরিজ জয়। এছাড়া ২৪ বছর পর গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্টে হোয়াইটওয়াশ (৩-০) হয়েছিল ভারত।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক টেস্ট পরাজয়ের স্বাদ পেল ভারত

আপডেট সময় : ০৬:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫