ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সমকামী প্রেমে মেরিল স্ট্রিপের কন্যা!

সমকামী প্রেমে মেরিল স্ট্রিপের কন্যা!

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের কন্যা লুইসা জ্যাকবসন কি তবে নিজের প্রেমের ঘোষণা দিলেন? ভালোবাসার মানুষকে প্রকাশ্যে এনে চমকে দিলেন সবাইকে! নিজের দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে সমকামী সম্পর্কে জড়িয়ে বেশ আলোচনায় নাম তুলেছেন এই অভিনেত্রী।

সঙ্গী অ্যানা ব্লান্ডেলের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সমকামী প্রেমের সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দিলেন লুইসা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আনন্দময় নতুন অধ্যায়ে প্রবেশ করতে পেরে ভীষণ খুশি।’ এর আগেও একাধিকবার ব্লান্ডেলের সঙ্গে ছবি শেয়ার করেছেন লুইসা।

দ্য পিপল’-এর প্রতিবেদন অনুসারে, ব্লান্ডেলের সঙ্গে সমকামী সম্পর্কে জড়িয়েছেন লুইসা। গত ২২ জুন এ জুটি তাদের নতুন সম্পর্ক উদযাপন করেন। সেদিন লুইসার মা মেরিলের ৭৫তম জন্মদিন ছিল। সামাজিক মাধ্যমে অনেকে লুইসাকে শুভেচ্ছা জানিয়েছেন।

তবে এ নিয়ে মেরিলের এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

অভিনেত্রী মেরিল স্ট্রিপ হলিউডের শীর্ষস্থানীয় ও বিশ্বজুড়ে পরিচিত এক অভিনেত্রী। ‘সোফিস চয়েজ’, ‘দ্য আয়রন লেডি’, ‘দ্য ডেভিল ওয়ারস প্রাদা’সহ প্রায় ১০০ সিনেমায় অভিনয় করেছেন স্ট্রিপ। অভিনয়ের জন্য পেয়েছেন তিনবার অস্কার পুরস্কার।

৩৩ বার গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়ে ৯টি পুরস্কার ঘরে তুলেছেন তিনি। 

ব্যক্তি জীবনে ১৯৭৮ সালে ভাস্কর ডন গ্যামারকে বিয়ে করেন মেরিল স্ট্রিপ। ৪২ বছরের সংসারজীবনে চার সন্তানের মা হয়েছেন মেরিল। এ চার সন্তানের একজন লুইসা। মায়ের পথ অনুসরণ করে অভিনয়ে পা রেখেছেন তিনি।

এ পর্যন্ত তিনটি সিনেমায় অভিনয় করেছেন লুইসা। 

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সমকামী প্রেমে মেরিল স্ট্রিপের কন্যা!

আপডেট সময় : ০৮:৩৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪