ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

আহত হয়েও ‘ডিগবাজি’ চালিয়ে যাওয়ার অঙ্গীকার জায়েদ খানের

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। নানা সময় নানা কারণে সংবাদের শিরোনামে আসেন এই অভিনেতা। গেল বছর একটি অনুষ্ঠানে নাচতে গিয়ে স্টেপ ভুলে যান তিনি। আর সেটি পূরণ করেন একটি ডিগবাজি দিয়ে।

সেই অনুষ্ঠান থেকেই নেটদুনিয়ায় ভাইরাল জায়েদ খানের ডিগবাজি। এরপর থেকে যেখানেই যান ডিগবাজি দিয়ে সেখানকার দর্শকদের বিনোদিত করেন এই নায়ক। 

তবে জায়েদ খান ভক্তদের জন্য দুঃসংবাদ হলো এবার ডিগবাজি দিতে গিয়ে কোমরে আঘাত পেয়েছেন এই নায়ক। বর্তমানে তিনি মরুর দেশ দুবাইয়ে অবস্থান করছেন।

সেখানকার এক সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসকের পরামর্শে হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে। 

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জায়েদ সমুদ্র সৈকতে ডিগবাজি দিচ্ছেন। হঠাৎই তিনি কোমরে ব্যথা পান এবং থমকে যান।

পরে জায়েদ খান বলেন, এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে। বেশি মারতে গিয়েই তো এই অবস্থা। 

চিত্রনায়ক আরও বলেন, নিরাশ হবেন না। তারপরও আমি ডিগবাজি দেবো।

বর্তমানে বিদেশের মঞ্চে নেচে গেয়েই ব্যস্ত সময় পার করছেন জায়েদ খান।

ঈদের একদিন আগে মুম্বাই থেকে দেশে ফেরেন জায়েদ। ঈদের ছুটি শেষ না হতেই এবার উড়াল দিয়েছেন দুবাই। তার আগে লন্ডন মাতিয়ে আসেন তিনি। সব ঠিক থাকলে আগামী ৩ আগস্ট কানাডা মাতাতে যাবেন এই চিত্রনায়ক। 

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

আহত হয়েও ‘ডিগবাজি’ চালিয়ে যাওয়ার অঙ্গীকার জায়েদ খানের

আপডেট সময় : ০৬:৪১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪