ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

গভীর রাতে ছাদ ফুটো করে চার ফাঁসির আসামির পলায়ন, পরে গ্রেপ্তার

বগুড়া জেলা কারাগার থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছিলেন। পরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, চারজনই ফাঁসির আসামি। তাঁরা পালিয়েছিলেন। পরে কারাগারের পাশের এলাকা থেকে তাঁদের ধরা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন মো. নজরুল ইসলাম মঞ্জুর (৬০), মো. ফরিদ শেখ (২৮), মো. আমির হামজা ওরফে আমির হোসেন (৩৮) ও মো. জাকারিয়া (৩১)।

বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, দিবাগত রাত ৩টা ৫৬ মিনিটে বগুড়া জেলা কারাগারে থাকা মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত চার আসামি প্রিজন সেলের ছাদ ফুটো করে পালিয়ে যায় বলে তাঁরা খবর পান। সঙ্গে সঙ্গে বেতারবার্তার মাধ্যমে বগুড়া সদর থানার সব টহলদলকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়। বগুড়া সদর থানার টহলদল জেলা কারাগার-সংলগ্ন নদীর ওপারের চাষীবাজার থেকে ভোর রাত ৪টা ১০ মিনিটে তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরপর তাঁদের বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পুলিশ হেফাজতে থাকা চারজনকে শনাক্ত করেন বগুড়া জেলা কারাগারের জেলার।

পুলিশ জানায়, এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে চারজনকে আদালতে হাজির করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

গভীর রাতে ছাদ ফুটো করে চার ফাঁসির আসামির পলায়ন, পরে গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪