ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

মালিবাগে বাসা থেকে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী উধাও

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৫:৫০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

মালিবাগে বাসা থেকে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী উধাও

রাজধানীর মালিবাগের বকশীবাগ এলাকার বাসা থেকে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুরভী আক্তার মাহফুজা (২১)। গতকাল সোমবার বিকেলে প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে তার লাশ উদ্ধার করা হয়। পরে রাতে তার পরিচয় জানা যায়। ঘটনার পর থেকে তার স্বামী আশিকুর রহমান মোল্লা পলাতক রয়েছেন।

শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম সমকালকে বলেন, বকশীবাগের মসজিদ এলাকার ৪৯৩/এ নম্বর বাসার নিচতলায় স্বামীর সঙ্গে থাকতেন মাহফুজা। তারা দুজনই স্থানীয় একটি টেইলার্সে কাজ করতেন। সেই পরিচয়ের সুবাদে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ে করেন। ঘটনাস্থল বাসাটিতে তারা একসঙ্গে থাকতেন। গতকাল তাদের ঘর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। সন্দেহ হওয়ায় লোকজন পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘর থেকে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

NEW21
NEW21

পুলিশের এ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন আশিকুর রহমান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

মৃত তরুণীর ভাই হৃদয় খান জানান, শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামে তাদের বাড়ি। বাবার নাম নুরুল হক খান। ছয় বছর আগে সুরভীর বিয়ে হয়। আশিকুর ঢাকার কেরানীগঞ্জে টেইলার্সে কাজ করতেন। সেখানে সুরভীও কাজ করতেন। মেহেদি হাসান নামে চার বছরে একটি ছেলে সন্তান রয়েছে তাদের। দুই বছর আগেও স্ত্রীকে ব্যাপক মারধর করেছিলেন আশিক। তখন আশিকের সংসার করবে না বলে জানালেও পরবর্তীতে আবার সংসার করতে রাজি হয় সুরভী। এরপর থেকেই বাবা-মা এবং ভাই-বোনের সঙ্গে আর যোগাযোগ ছিল না সুরভীর। সোমবার পুলিশের মাধ্যমে তারা খবর পান। এরপর গ্রাম থেকে ঢাকায় এসে মালিবাগের বাসায় বোনের বস্তাবন্দি লাশ দেখতে পান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

মালিবাগে বাসা থেকে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী উধাও

আপডেট সময় : ০৫:৫০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫