ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে ‘চাঁদাবাজ’ বলায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা

  • Marisa
  • আপডেট সময় : ০৫:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৩৯১ বার পড়া হয়েছে

যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে ‘চাঁদাবাজ’ বলায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে ঢাকার আদালতে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে মামলাটি করেছেন বিএনপির যুব সংগঠনটির আরেক নেতা।

দুই দিন আগে এক বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে এই মামলা করেন।

বাদীর আইনজীবী মাহাদী হাসান জুয়েল সাংবাদিকদের জানান, আদালত অভিযোগটি গ্রহণ করে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

গত শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের এক গোলটেবিল বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোট আলাদা করে আয়োজনে বিএনপির বিরোধিতার জবাব দিতে গিয়ে রবিউল ইসলাম নয়নের নাম ধরে চাঁদাবাজির অভিযোগ করেছিলেন।

তাঁর সেই বক্তব্য উদ্ধৃত করে মামলার আরজিতে বলা হয়, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, জুলাই সনদ নিয়ে একটি বড়দল গুন্ডামি করছে, ঢাকা মহানগরের একজন নেতা আছে, নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে, এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব, আমরা ওনাদেরকে এত দিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, ওনাদের মাথা ক্লিন হয় নায়, বডিও ক্লিন হয় নাই, এখন আমার মনে হয় ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।’

‘মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, বিভ্রান্তিকর’ ওই বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত হওয়ায় রবিউল ইসলাম নয়নের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে, বলা হয় আরজিতে।

মামলার বাদী কাজী মুকিতুজ্জামান মামলায় বলেছেন, যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বাংলাদেশের তরুণ ও যুব সমাজের ‘আইকন’ হিসেবে পরিচিত। তাঁকে নিয়ে কুৎসা রটনায় বিএনপি ও যুবদলেরও সুনাম ক্ষুণ্ন হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে ‘চাঁদাবাজ’ বলায় নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা

আপডেট সময় : ০৫:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫