ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

দক্ষিণ চীন সাগরে দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রে ফিরছে মার্কিন রণতরি

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৬:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

দক্ষিণ চীন সাগরে দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রে ফিরছে মার্কিন রণতরি

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, বিমানবাহী রণতরি ইউএসএস নিমিৎস যুক্তরাষ্ট্রের ঘাঁটির দিকে ফিরে যাচ্ছে। রণতরিটি মাত্র ৩০ মিনিটের ব্যবধানে দক্ষিণ চীন সাগরে একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার হারানোর পর এই উদ্যোগ নিয়েছে। ওই হেলিকপ্টার ও যুদ্ধবিমান সমুদ্রে ভেঙে পড়েছিল।

নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজগুলোয় হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকার পর নিমিৎস এখন ওয়াশিংটন অঙ্গরাজ্যের নৌঘাঁটি কিটসাপে ফিরে যাচ্ছে।

১৯৭৫ সালে কমিশন পাওয়া এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্যাসিফিক ফ্লিট কমান্ডার চেস্টার ডব্লিউ নিমিৎসের নামে ইউএসএস নিমিৎস রাখা হয়। এটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইলেভেনের (সিএসজি–১১) প্রধান রণতরি। এই রণতরি সক্রিয় পরিষেবা থেকে অপসারণ করার আগে চূড়ান্ত অভিযানে ছিল।

এর আগে নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, গত রোববার বিকেলে এমএইচ–৬০আর সি হক হেলিকপ্টারের তিন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। আর এফ/এ–১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমানের দুই পাইলট নিরাপদে বিমান থেকে বের হতে পেরেছিলেন। তাঁদেরও উদ্ধার করা হয়েছে। পাঁচজনই ‘নিরাপদ ও স্থিতিশীল’ অবস্থায় আছেন।

NEW21
NEW21

নৌবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, এই দুটি দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

নৌবাহিনীর তথ্য অনুযায়ী, এফ/এ-১৮এফ যুদ্ধবিমানের দাম ৬ কোটি ডলারের বেশি।

ট্রাম্প কী বলেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার টোকিওতে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, এসব ঘটনার কারণ ‘খারাপ জ্বালানি’ হতে পারে। তিনি কোনো ধরনের নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেন। তিনি বলেন, এখানে ‘লুকানোর’ কিছু নেই।

সাম্প্রতিক মাসগুলোয় মার্কিন নৌবাহিনীর কোনো বিমানবাহী রণতরির সঙ্গে সংশ্লিষ্ট এটি দ্বিতীয় কোনো বড় দুর্ঘটনা।

এর আগে গত এপ্রিলে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরি থেকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটি এফ/এ–১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান লোহিত সাগরে পড়ে গিয়েছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

দক্ষিণ চীন সাগরে দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রে ফিরছে মার্কিন রণতরি

আপডেট সময় : ০৬:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫