ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

দুই ভাষায় আসছে ‘এই অবেলায়’–এর সিকুয়েল

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৬:৩৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

দুই ভাষায় আসছে ‘এই অবেলায়’–এর সিকুয়েল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিরোনামহীন ঘোষণা করলো তাদের জনপ্রিয় গান ‘এই অবেলায়’-এর সিকুয়েল ‘এই অবেলায়- ২’। এটি ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ‘বাতিঘর’-এর শেষ গান হিসেবে মুক্তি পাচ্ছে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে।

গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের মনোরম বিভিন্ন লোকেশনে। ভিডিওটির প্রযোজনায় সহযোগিতা করেছে খ্যাতনামা স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান দি প্রিমিয়াম হোমস লিমিটেড। গানটি একই দিনে বাংলা ও ইংরেজি-দুই ভার্সনেই প্রকাশ পাবে।

‘এই অবেলায় ২’ গানের কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন।

ভিডিওটিতে মডেল হিসেবে থাকছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী নীল হুরেরজাহান। এছাড়া কিছু দৃশ্যে অভিনেতা তৌসিফ মাহবুবকে স্থিরচিত্রে দেখা যাবে। গানটির অফিসিয়াল টিজার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

‘এই অবেলায়- ২’ গানের সাইনিং। ছবি: ছবি: শিরোনামহীনের সৌজন্যে

এছাড়াও, আজ মুক্তি পাচ্ছে ‘বাতিঘর’ অ্যালবামের নবম গান ‘ক্লান্ত কফিশপ’। গানটির কথা ও সুর করেছেন শেখ ইশতিয়াক, এটি শিরোনামহীনের তার প্রথম গান নির্মাণ কাজ। মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে সন্ধ্যা ৭টায়।

ক্লান্ত কফিশপ মুক্তির পরই কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন শিরোনামহীন সদস্যরা। এটাই শিরোনামহীনের প্রথম কানাডা সফর। ব্যস্ত সময়ের মাঝেই ক্রমাগত গান রিলিজ চালিয়ে যাচ্ছে শিরোনামহীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

দুই ভাষায় আসছে ‘এই অবেলায়’–এর সিকুয়েল

আপডেট সময় : ০৬:৩৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫