ঢাকা ০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয়

ঝড়ো সূচনা, চার দিনেই নিভে গেল ‘থামা’র আগুন

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৫:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

ঝড়ো সূচনা, চার দিনেই নিভে গেল ‘থামা’র আগুন

দিওয়ালি উৎসবকে সামনে রেখে মুক্তি পেয়েছিল ম্যাডক ফিল্মসের আলোচিত হরর-কমেডি ‘থামা’। ভূত ও মানুষের সহাবস্থানের লড়াইকে কেন্দ্র করে নির্মিত এই ছবিটি নিয়ে মুক্তির আগে থেকেই ছিল তুমুল উন্মাদনা।

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তোলে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি। ওপেনিং কালেকশনেই ‘থামা’ পেছনে ফেলে দেয় গত মাসের আলোচিত ছবি ‘সাইয়ারা’-র রেকর্ড।

তবে দ্বিতীয় দিনেই সিনেমাটির আয়ে দেখা দেয় বড়সড় ধস। সিনে বিশেষজ্ঞদের মতে, এই পতন ছবিটির শতকোটি আয়ের স্বপ্নকে আরও কঠিন করে তুলেছে।

প্রথম দিনে ‘থামা’ ঘরে তোলে ২৪ কোটি রুপি—যা আয়ুষ্মান খুরানাকে রীতিমতো উচ্ছ্বসিত করে তোলে। সাফল্যের কৃতজ্ঞতায় তিনি মন্দিরে পূজাও দেন।

কিন্তু সেই গতি ধরে রাখতে পারেনি সিনেমাটি। দ্বিতীয় দিনে আয় কমে দাঁড়ায় ১৮.৬ কোটি রুপি, যা প্রায় ২২.৫০ শতাংশ কম। তৃতীয় দিনে নেমে আসে ১৩ কোটিতে, আর চতুর্থ দিনে তা আরও কমে হয় ৯.৫৫ কোটি রুপি।

সব মিলিয়ে, মুক্তির মাত্র চার দিনে জাতীয় পর্যায়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৬৫.১৫ কোটি রুপি, আর বিশ্বব্যাপী মোট সংগ্রহ ৯৩ কোটি রুপি।

অগ্রীম বুকিংয়ের ঝড় দেখে অনেকেই ভেবেছিলেন, প্রথম সপ্তাহেই ‘থামা’ ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে। কিন্তু এখন সেটি অধরাই থেকে গেছে।

শনিবারের বক্স অফিস রিপোর্টেই বোঝা যাবে, দিওয়ালির এই ভূতুড়ে বিনোদন শেষ পর্যন্ত টিকে থাকতে পারে কিনা—নাকি হারিয়ে যাবে প্রাথমিক উন্মাদনার ভেতরেই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ

ঝড়ো সূচনা, চার দিনেই নিভে গেল ‘থামা’র আগুন

আপডেট সময় : ০৫:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫