ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

আমার পারিশ্রমিক হবে ৫০ কোটি: শাকিব খান

 “ঈদ শেষ হয়ে গেলেও দেশের মানুষ তুফান যেভাবে উপভোগ করছে তাতে বুঝতে আর বাকি নেই এই সাফল্য কোথায় গিয়ে থামবে। আমার ফ্যামিলি মেম্বার্সও বলছে তারা টিকেট পাচ্ছে না। দর্শকদের সবার কাছে কৃতজ্ঞতা ভালোবাসা জানাই।”কথাগুলো বলছিলেন সুপারস্টার শাকিব খান। মুক্তি পাওয়া ‘তুফান’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের সনি সিনপ্লেক্সে হাজির হয়েছিলেন তিনি। সেখানে বসে শাকিব খান পুরো ছবি উপভোগ করেন।

শাকিব ছাড়াও আরও এসেছিলেন তুফান ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদোয়ান রনি, মহেন্দ্র সোনি, পরিচালক রায়হান রাফী, অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী, নাবিলা।

আমন্ত্রিত অন্যান্য কলাকুশলীদের মধ্যে ছিলেন বাংলাদেশের শোবিজ মিডিয়ার আরিফিন শুভ, বিন্দু, রুনা খান, প্রিন্স মাহমুদ, ঐশী, রোশান, নির্মাতা আশফাক নিপুণ প্রমুখ।সেখানে শাকিব তুফানের প্রযোজকের উদ্দেশ্যে মজা করে বলেন, তুফান ১০০ কোটি বিজনেস করলে আমি আগেই বলেছিলাম লাভের ২৫ পারসেন্ট পাবো! তুফান প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, আবার ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে। তাই আরও ১০০ কোটি ব্যবসা করলে আমার পারিশ্রমিক হবে ৫০ কোটি!

ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের মহেন্দ্র সোনি বলেন, বাংলাদেশের সকল দর্শকের ধন্যবাদ জানাই। তুফান শুধু বিগেস্ট হিট নয়, ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে। স্পেশালি শাকিবকে ধন্যবাদ।

স্পেশাল স্ক্রিনিংয়ে পরিচালক রাফী, প্রযোজক এবং শিল্পী নাবিলা ও চঞ্চলরা প্রত্যেকেই তুফানকে সাফল্য করতে দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

আমার পারিশ্রমিক হবে ৫০ কোটি: শাকিব খান

আপডেট সময় : ০২:৫৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪