ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

জুলাই সনদের বাস্তবায়ন আদেশ চূড়ান্ত পর্যায়ে, আশাবাদী এনসিপি

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৩:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

জুলাই সনদের বাস্তবায়ন আদেশ চূড়ান্ত পর্যায়ে, আশাবাদী এনসিপি

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। এনসিপি এটিকে অগ্রগতি হিসেবে দেখছে বলে জানান তিনি।

আখতার হোসেন বলেন, এই আদেশের মূল বক্তব্য কী, সে বিষয়গুলো ঐকমত্য কমিশন জানায়নি। ফলে এনসিপি এখনো আশাবাদী হতে পারছে না বলে জানান তিনি।

আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের পার্লামেন্ট এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক শেষে সদস্যসচিব আখতার হোসেন এক ব্রিফিংয়ে এ কথাগুলো বলেন। সকাল সোয়া ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই বৈঠক চলে।

বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার প্রমুখ।

এনসিপির পক্ষে এ সময় উপস্থিত ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

ব্রিফিংয়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, তাঁরা প্রত্যাশা করেন, কমিশন যে খসড়া প্রস্তুত করছে, সেটা তাঁদের সঙ্গে তারা শেয়ার করবে। এতে পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে জুলাই সনদ স্বাক্ষরের দিকে অগ্রসর হওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।

জুলাই সনদের জন্য কমিশন যে খসড়া করেছে, তা যেন কোনোভাবেই কোনো এক দলের পক্ষপাতিত্বমূলক না হয় বলে দাবি জানায় এনসিপি। এই খসড়া যেন জাতির সবার একটা সম্পদ হতে পারে, সেটাই তাঁরা নিশ্চিত করতে চান বলে জানান তিনি।

জুলাই সনদের যতটুকুতে এনসিপি একমত হতে পেরেছে, সেটাও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে বড় ধরনের অগ্রগতি সাধন করবে বলে বিশ্বাস করেন আখতার হোসেন। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নিলেও যতটুকু অর্জন, সেটাকেও পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাইলে পথরেখা জাতির কাছে পরিষ্কার করতে হবে বলে দাবি জানান তিনি।

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চলমান থাকবে বলে জানান এনসিপির এই নেতা। বলেন, সে হিসেবেই ঐকমত্য কমিশন ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে আজ একটি দ্বিপক্ষীয় আলোচনা অনানুষ্ঠানিকভাবেই অনুষ্ঠিত হয়েছে।

অনেক রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিলেও দুই ভাগে ভাগ হয়ে গেছে বলে মন্তব্য করেন আখতার হোসেন। তিনি বলেন, এক দল জুলাই সনদ স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে; আরেকটি দল জুলাই সনদের বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে। এ অবস্থায় এনসিপি মনে করে, জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নই কেবল এ সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

জুলাই সনদের বাস্তবায়ন আদেশ চূড়ান্ত পর্যায়ে, আশাবাদী এনসিপি

আপডেট সময় : ০৩:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫