ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির মতবিনিময় আজ

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৩:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে আজ (রোববার) মতবিনিময় সভা করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সম্প্রতি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ইসির এই মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা কমিশন সচিবালয়ে সকাল সাড়ে ১০টায় শুরু হবে।

আখতার আহমেদ বলেন, ‘আইনশৃঙ্খলার সঙ্গে যে সব সংস্থা জড়িত যেমন- সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী এবং অন্যান্য সংস্থাকে কমিশন সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের সঙ্গে আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা হবে।’

এ বিষয়ে ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা ২০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে (কক্ষ নম্বর-৫২০) অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশনারগণ সভায় উপস্থিত থাকবেন।’

সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্টগার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই/এনটিএমসি/র‌্যাব-এর মহাপরিচালক এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি)/সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির মতবিনিময় আজ

আপডেট সময় : ০৩:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫