ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার মৃত্যু

  • NEWS21 Staff Musabbir
  • আপডেট সময় : ০৭:২০:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার মৃত্যু

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা (৮০) মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের কেরালার দেবমাথা হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকালে হাঁটতে বেরিয়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কেরালার এরনাকুলাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণন এম জানান, ওডিঙ্গা সকালবেলায় হাঁটতে বেরিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন বোন, মেয়ে, ব্যক্তিগত চিকিৎসক এবং ভারতীয় ও কেনিয়ান নিরাপত্তা কর্মকর্তারা। হাঁটার সময় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।

ভারতের স্থানীয় দৈনিক মাথ্রুভূমি জানায়, ওডিঙ্গা কিছুদিন ধরে কেরালার কোচি শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাইলা ওডিঙ্গার মৃত্যুতে কেনিয়ার রাজনীতিতে বিশেষ করে বিরোধী নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হলো। ২০২৭ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে এ মৃত্যু দেশটির রাজনৈতিক অঙ্গনে গভীর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র আল জাজিরা

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার মৃত্যু

আপডেট সময় : ০৭:২০:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫