ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ইরানের কিংবদন্তি নির্মাতা নাসের আর বেচে নেই

  • Musabbir Khan
  • আপডেট সময় : ০৬:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ইরানের কিংবদন্তি নির্মাতা নাসের আর বেচে নেই

বিশ্ববিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার নাসের তাঘভাই মারা গেছেন। আজ সকালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। সামাজিক মাধ্যমে নাসেরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী অভিনেত্রী মারজিয়েহ ভাফামেহর।

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘মাই আঙ্কেল নেপোলিয়ন’ এর মাধ্যমে সর্বাধিক পরিচিত নাসের দীর্ঘ ছয় দশকের কর্মজীবনে ইরানি চলচ্চিত্রকে নতুন ভাষা ও গভীরতা দিয়েছেন।

১৯৪১ সালে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আবাদানে জন্মগ্রহণ করেন নাসের তাঘভাই। ষাট ও সত্তরের দশকে তিনি ইরানি চলচ্চিত্রে এক নতুন ধারার সূচনা করেন।

১৯৬৯ সালে ‘ক্লেম ইন দ্য প্রেজেন্স অফ আদারস’ চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং ইরানি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেন। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে দেয় ১৯৭৬ সালে মুক্তি পাওয়া ক্লাসিক টেলিভিশন সিরিজ ‘মাই আঙ্কেল নেপোলিয়ন’, যা আজও ইরানি জনপ্রিয় সংস্কৃতির এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।

তার অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘ক্যাপ্টেন খোরশিদ’ (১৯৮৭) আন্তর্জাতিক স্বীকৃতি পায়। পরবর্তীতে তিনি ‘ওহ ইরান’ ও ‘পেপার ইউদাউট লাইন্স’ (২০০১) নির্মাণ করেন, যা ইরানি সমাজ ও রাজনীতির সূক্ষ্ম বাস্তবতা ফুটিয়ে তোলে। সূত্র: ইরান ফ্রন্টপেজ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ইরানের কিংবদন্তি নির্মাতা নাসের আর বেচে নেই

আপডেট সময় : ০৬:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫