ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

প্রথম স্ত্রীর চাপে পড়ে মিডিয়ার সামনে নাটক সাজান

চাকরি জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে ছাগলকাণ্ডে ফেঁসে গেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মতিউর রহমান। ছাগল নিয়ে ছেলে ইফাতের ছবি ভাইরাল হওয়ার পর প্রথম স্ত্রী লায়লা কানিজের চাপে তারই সাজানো স্ক্রিপ্ট নিয়ে মিডিয়ার সামনে আসেন মতিউর।

পারিবারিক কলহের কারণে দুপক্ষের স্ত্রী-সন্তানদের সম্পর্ক সুখকর নয়। এই সুযোগে লায়লা তার স্বামীকে বোঝাতে সক্ষম হন ইফাতের কারণেই তাদের আজ এ অবস্থা। তাই ইফাতের পরিচয় ও তাদের সঙ্গে সম্পর্ক অস্বীকার করলে সব ঝামেলা চুকে যাবে।পরিকল্পনা অনুযায়ী ছেলের স্বীকৃতি অস্বীকার করেন বাবা। এরপর ঘরে-বাইরে তুমুল চাপে পড়েন মতিউর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মতিউরকে চরম স্বার্থপর আখ্যা দিয়ে ট্রল চলতে থাকে। আর ঘরে রাগ-অভিমানে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন ইফাত। এরপর ইফাতের বোন মাধবী ও মা শাম্মী মতিউরের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনা অবহিত করেন।তখন পারিবারিকভাবে আলোচনা করে ইফাতকে মাদকাসক্ত, উচ্ছৃঙ্খল হিসাবে মিডিয়ার সামনে উপস্থাপন করতে স্ক্রিপ্ট সাজানো হয়। সেখানে ইফাতকে অনেক আগেই ত্যাজ্য করার ঘোষণা ছিল। কিন্তু ইফাতের আপত্তির মুখে সেটাও সফল হয়নি।

এক পর্যায়ে পরিবারের সম্মিলিত সিদ্ধান্তেই দ্বিতীয়পক্ষের স্ত্রী শাম্মী আখতার শিভলী, ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ইরফান দেশত্যাগ করে মালয়েশিয়ায় পাড়ি জমান। বুধবার চট্টগ্রাম হয়ে কুয়ালালামপুরের উদ্দেশে দেশত্যাগ করেন তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

প্রথম স্ত্রীর চাপে পড়ে মিডিয়ার সামনে নাটক সাজান

আপডেট সময় : ০২:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪