ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

রাজধানীতে ধানের শীষে ভোট চাইলেন যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৬:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

ধানের শীষে ভোট চেয়ে রাজধানীতে মিছিল করেছে যুবদল। মিছিলটি শনিবার বিকেলে গাবতলী থেকে শুরু হয়ে মিরপুর মাজার রোড, মিরপুর-১ প্রদক্ষিণ করে শাহ আলী থানার ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে এ মিছিলে অংশ নেন মহানগর উত্তর বিএনপি’র বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাজ্জাদুল মিরাজ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা নির্বাচনী মাঠে নেমেছি। প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে পৌঁছাতে হবে। তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার এ সংগ্রামে অংশ নিতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমরা গত ১৬ বছর ধরে রাজপথে আছি। রাজপথেই যুবদল, ছাত্রদল ও বিএনপি’র অসংখ্য নেতা-কর্মী গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন। কিন্তু আমরা দমে যাইনি। দেশের মানুষের অধিকার আদায়ের এ লড়াইয়ে আমরা শেষ পর্যন্ত থাকব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

রাজধানীতে ধানের শীষে ভোট চাইলেন যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ

আপডেট সময় : ০৬:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫