ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

মহামারির নিঃসঙ্গ স্মৃতিকে গানে বেঁধে আনলেন পান্থ কানাই

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০২:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

কোভিড মহামারির নিঃসঙ্গ দিনগুলো, যখন সময় যেন থেমে ছিল-সেই স্মৃতিকে ফিরে দেখলেন জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। প্রকাশ করলেন নতুন গান ‘সেই এক সময় ছিল’, যার কথায় আছে অপেক্ষা, বিচ্ছিন্নতা আর জীবনের স্থিরতার বেদনাময় অনুভব। 

গানটির কথা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী, সুর করেছেন পিলু খান। প্রকাশ পেয়েছে ‘আজব রেকর্ডস’-এর ইউটিউব চ্যানেলে, পাশাপাশি স্পটিফাই, আইটিউনস, ডিজার ও স্বাধীনসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে গানটি।

গানটি নিয়ে পান্থ কানাই বলেন, ‘বাংলাদেশের সংগীত অঙ্গনের দুই কিংবদন্তি শহীদ মাহমুদ জঙ্গী ও পিলু খান-দুজনই আমার পরম শ্রদ্ধাভাজন। তাদের সঙ্গে কাজ করা আমার জন্য দারুণ এক প্রাপ্তি। গানটি আমার আগের কাজগুলোর চেয়ে একেবারেই আলাদা।’

গীতিকার শহীদ মাহমুদ জঙ্গীর ভাষায়,‘এই গানে আমি করোনাকালীন সময়ের মানুষ ও জীবনের গল্প বলতে চেয়েছি।’ আর সুরকার পিলু খান বলেন, ‘জঙ্গী ভাইয়ের লেখায় আমি অসংখ্য সুর করেছি, তবে এই গানটি বিশেষ। পান্থ কানাই দারুণ গেয়েছে- শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস।’

গানটির অ্যানিমেশন ভিডিও নির্মাণ করেছেন মীর হিশাম এবং শব্দ সংযোজন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

মহামারির নিঃসঙ্গ স্মৃতিকে গানে বেঁধে আনলেন পান্থ কানাই

আপডেট সময় : ০২:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫