ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বাগদান সারলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০২:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সারলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার।  আজ বাগদানের খবরটি তানজীব সারোয়ার নিজেই নিশ্চিত করেছেন। খবরটি জানানোর পর থেকেই অভিনন্দনে ভাসছেন ‘মেঘও মিলনে’ খ্যাত এই গায়ক।

সানজিদা রহমান পড়াশোনা শেষ করে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।

তানজিব সারোয়ার ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সম্পন্ন করলাম।’

২০১১ সালে তানজীব সারোয়ারের প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’ প্রকাশ পায়। ২০১৪ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ।’

২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পায় তার তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী।’অ্যালবামটির সব গানের গীত-সুর করেছেন তানজীব সারোয়ার নিজে। গানগুলোর সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান, সাজিদ সরকার, আনিক আহমেদ, বিবেক মজুমদার, তানজীব সারোয়ার।

এ ছাড়া ‘মিথ্যা শিখাইলি’, ‘চলনায়’সহ অ্যালবামটির কয়েকটি গানের ভিডিও চিত্র ইউটিউবে প্রকাশ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বাগদান সারলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

আপডেট সময় : ০২:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫