ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

তলুইগাছা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০১:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। শনিবার রাত ১০টার দিকে ওই ১৬ জনকে সাতক্ষীরা থানায় হস্তান্তর করে বিজিবি।

এসব বাংলাদেশী নাগরিকরা সাতক্ষীরা ও খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। ফেরত আসা বাংলাদেশীরা ৬ টি পরিবাবের সদস্য। এদের মধ্যে ৪জন শিশু ৫  জন নারী  ও ৭ জন পুরুষ রয়েছে।

ভারত থেকে ফেরত পাঠানো বাংলাদেশিরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের মৃত কলিমদ্দীন ঢালীর ছেলে মোশারাফ ঢালী (৫৭), নুর মোহাস্মদ গাজীর ছেলে ইউনুস আলী (৪২), তার ইউনুস আলী স্ত্রী  মুসলিমা খাতুন (২৯), মেয়ে সিনহা খাতুন (১১), ইউনুস আলী ছেলে মোরসালিম গাজী (৭), পার্শ্বেমারী গ্রামের আবুল হোসেন মোড়লের স্ত্রী মোছা. ঝরনা পারভিন (৩৭), ছেলে  মো. আশিকুজ্জামান (১৮), কাশিমাড়ী গ্রামের জিয়াদ আলী গাইনের ছেলে রিফাত হোসেন (২৬), খুটিকাটা গ্রামের ইউনুস আলী মোড়লের ছেলে মো. শাহিনুজ্জামান (২৮), চন্ডিপুর গ্রামের হানজালার স্ত্রী শারমিন সুলতানা (১৮), মেয়ে সুমাইয়া আক্তার (৩), নুর আলম হোসেনের স্ত্রী ফাতিমা খাতুন (২২), ছেলে মো. ফারজান নাবিল (৩), আল মামুনের স্ত্রী রুবিনা খাতুন (২৯), আব্দুর রহিমের ছেলে আল আমিন (২৬), ও খুলনা জেলা কয়রা উপজেলার বেদকাশী গ্রামের শামছুর রহমানের ছেলে জিল্লুর রহমান (২৩)।

সাতক্ষীরা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ভারতের হাকিমপুর চেকপোষ্টে বাংলাদশি নাগরিকদের আটক করা হয়। শনিবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। রাতে বিজিবি তাদের থানায় হস্তান্তর করে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ফেরত আসা বাংলাদেশিদের পরিচয় যাচাই বাছাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

তলুইগাছা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

আপডেট সময় : ০১:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫