ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কী হয়েছিল মাধুরীর সঞ্জয় দত্ত গ্রেপ্তারের পর?

  • Musabbir Khan
  • আপডেট সময় : ০৫:২২:২১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

কী হয়েছিল মাধুরীর সঞ্জয় দত্ত গ্রেপ্তারের পর?

বলিউডের একসময়ের জনপ্রিয় জুটি মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনায় এসেছে পুরোনো এক ঘটনা। সাংবাদিক ও চলচ্চিত্র লেখক হানিফ জাভেরি দাবি করেছেন, ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় সঞ্জয় দত্ত গ্রেপ্তার হওয়ার পর মাধুরী সচেতনভাবে তাঁর থেকে দূরত্ব তৈরি করেছিলেন এবং গণমাধ্যমের সামনে তাঁদের একসঙ্গে দেখা যাক, এমন পরিস্থিতিও এড়িয়ে চলতেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

‘মাধুরী পার্টি থেকে উঠে চলে যান’
হানিফ জাভেরি মেরি সহেলি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সঞ্জয় দত্ত যখন জেলে ছিলেন, তখন চলচ্চিত্রশিল্পের অনেকেই তাঁর গ্রেপ্তারের প্রতিবাদ করেছিলেন। কিন্তু মাধুরী তাতে অংশ নেননি। পরে যখন সঞ্জয় জামিনে মুক্তি পান, তখন “মহান্তা” ছবির পরিচালক আফজাল খান একটি পার্টির আয়োজন করেন। মাধুরী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আসবেন এবং আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম।’

সিনেমার দৃশ্যে সঞ্জয় ও মাধুরী। আইএমডিবি

জাভেরির বর্ণনায়, পার্টিতে সঞ্জয় দত্ত মঞ্চে ছিলেন। মাধুরী সেখানে প্রবেশ করলেও মঞ্চের দিকে না গিয়ে এক পাশে বসেন এবং কিছুক্ষণ পর দলবলসহ অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। ‘সব ফটোগ্রাফার অপেক্ষা করছিলেন তাঁদের দুজনের একসঙ্গে প্রথম ছবি তুলতে, কিন্তু মাধুরী চলে যান। কারণ, তিনি সঞ্জয়ের সঙ্গে এক ফ্রেমে আসতে চাননি,’ বলেন জাভেরি।

সম্পর্ক ও দূরত্ব
‘সাজন’ ছবির সময় থেকেই সঞ্জয় ও মাধুরীর ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছিল। তবে সঞ্জয়ের গ্রেপ্তারের পর মাধুরী নাকি ভয় পেয়েছিলেন, তাঁর নামও তদন্তে জড়াতে পারে। ‘তিনি ভয় পেয়েছিলেন যে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে,’ বলেন জাভেরি।

জাভেরি আরও জানান, মাধুরীর মা মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত ছিলেন এবং একসময় গায়ক সুরেশ ওয়াদকরকে পাত্র হিসেবে প্রস্তাব দেন। পরে মাধুরী ডা. শ্রীরাম নেনেকে বিয়ে করেন।

বহু বছর পর পুনর্মিলন
দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে করণ জোহরের প্রযোজনায় নির্মিত ‘কলঙ্ক’ ছবিতে মাধুরী ও সঞ্জয় আবার একসঙ্গে পর্দায় আসেন। তবে তাঁদের ব্যক্তিগত সম্পর্কের সেই অধ্যায় অতীতই থেকে গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কী হয়েছিল মাধুরীর সঞ্জয় দত্ত গ্রেপ্তারের পর?

আপডেট সময় : ০৫:২২:২১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫