ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ব্যক্তিগত চেম্বার থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুরে ব্যক্তিগত চেম্বার থেকে মনিরুজ্জামান ইমরান (৫৫) নামের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে আইনজীবী সমিতির দক্ষিণ পাশের একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আইনজীবী মনিরুজ্জামান ইমরান জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের কাউয়াদি এলাকার শাজাহান মাদবরের ছেলে। সে জেলা জজ কোর্টের আইনজীবী ছিলেন।

আইনজীবীর সহকারী, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন
আইনজীবী মনিরুজ্জামান ইমরান। বুধবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে ব্যক্তিগত চেম্বার সময় কাটাছিলেন তিনি। রাত ৮ টার দিকে তার সহকারী শহিদুল ইসলাম চেম্বারে গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। এ সময় তিনি পাশের লোকজনকে ডাক দেন। পরে একজন দরজার ওপর দিয়ে ভেতরে প্রবেশ করলে মনিরুজ্জামান ইমরানকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আমরা আইনজীবীদের মাধ্যমে খবর পেয়ে তাদের উপস্থিতিতে মনিরুজ্জামান ইমরানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ব্যক্তিগত চেম্বার থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:২৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪