ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

বুবলীর চিকিৎসা করা দরকার : অপু বিশ্বাস

বড় পর্দায় নিজের দাপট ধরে রাখতে পারলেও ব্যক্তিজীবনে এলোমেলো শাকিব খান। নিজের দুই স্ত্রী এখন সাবেক। কারও সঙ্গেই সম্পর্ক ভালো নেই। নায়কের তৃতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজছেন তার পরিবার।

এদিকে শাকিবকেন্দ্রিক দ্বন্দ্বে এখনো অপু বিশ্বাস ও শবনম বুবলীর লড়াই চলমান। অতীতে দুজনেই বারবার বোঝাতে চেয়েছেন শাকিবের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। তবে শাকিব কেবল তার দুই সন্তান আব্রাম ও বীরের সঙ্গেই যোগাযোগ রাখে তা বলার অপেক্ষা রাখে না।

নায়কের সাবেক দুই স্ত্রী একে অপরকে নিয়ে বিব্রতকর মন্তব্য করেই চলেছেন।

এবার একটি ঈদ উৎসবে তো বুবলীর নাম মুখেই আনলেন না অপু।

সেলিব্রেটি আড্ডায় উপস্থাপিকা অপুকে প্রশ্ন করেন, বুবলীর সঙ্গে কোনো অনুষ্ঠানে তার দেখা হয়েছিল কি না? জবাবে অপু বলেন, ‘আমি ওই নামটাই বলতে চাই না। তার নাম মুখে এনে ঈদের সুন্দর মুহূর্তকে একদমই অসুন্দর করত চাই না। একটা মানুষের স্ট্যাটাস লেভেলটা কেমন যেসব কিছু জানার পরও চোখে ধুলা উড়িয়ে ঘোরে, তাকে যোগ্য-অযোগ্য বলতেও আমার বিবেকে বাঁধে। আসলে আমি ঈদটাই নষ্ট করতে চাই না।’এদিকে অপু ভাষ্য, ‘ওনার (বুবলী) সমস্যা আছে, ওনার চিকিৎসা করা দরকার।

উনি গেমে অংশ নিতে গিয়ে ফেইলর খেলোয়াড় হয়ে গেছেন। উনি আসলে বোঝেন না কী বলা উচিত কী বলা উচিত না।’ এ ছাড়া অপু আরও বলেন, ‘তাকে (বুবলী) আমি পচা আলু বলেছি, তাকে এড়িয়ে গেছি। অযোগ্য মানুষকে যৌক্তিকতা দেওয়া মানে নিজের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা।’

বুবলীকে সিনেমায় কাস্ট করার পর থেকেই অপু ও শাকিবের দ্বন্দ্বের সূত্রপাত। সিনেমায় অভিনয় করতে গিয়ে শাকিব-বুবলীর প্রেমের গুঞ্জন চাউর হয়। তখন না কি অপু বিশ্বাস মোবাইলে ফোন দিয়ে বুবলীকে গালমন্দ করেছিলেন। সেকথা বুবলীই সাংবাদিকদের জানান। একটা পর্যায়ে তো দুই নায়িকার সঙ্গেই শাকিবের বিচ্ছেদ হয়। যদিও বুবলীর ভাষ্য মতে, শাকিবের সঙ্গে এখনো তার বিচ্ছেদ হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

বুবলীর চিকিৎসা করা দরকার : অপু বিশ্বাস

আপডেট সময় : ০২:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪