ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কোকাকোলার বিজ্ঞাপন ইস্যুতে ক্ষমা চাননি অমিকোকাকোলার

কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলার বাংলাদেশি নতুন বিজ্ঞাপন নিয়ে তর্ক-বিতর্কের মাঝেই নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, তিনি এ ঘটনার সম্পৃক্ততায় কোথাও ক্ষমা চাননি।

সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে অমি বলেন, বয়কট করার মতো কোনো কাজ করিনি। শুধু তাই নয়, কোকাকোলার বিজ্ঞাপনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।অমি আরও বলেন, কাউকে বয়কট করার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে। তবে বয়কট করার মতো কোনো অপরাধ আমি করিনি।

এসময় এক সাংবাদিক অমিকে প্রশ্ন করেন, তাহলে কেন ক্ষমা চাইলেন? উত্তরে অমি বলেন, আমার স্পষ্ট বক্তব্যে কোথাও ক্ষমা চাওয়া হয়নি। কারণ এ বিজ্ঞাপনের সঙ্গে আমি জড়িত নই। বিজ্ঞপানটি ইস্যু করে ফিমেল ফোর নাটকের প্রতি নেগেটিভ প্রতিক্রিয়া যারা জানাচ্ছিল, আমি শুধু তাদের উদ্দেশ্যে আমার সম্পৃক্ততা না থাকার বিষয়টি ক্লিয়ার করেছি।
এ সময় অমি ফেসবুক স্ট্যাটাসে নিজের লেখা পোস্টের কথা জানান। যেখানে এ পর্যন্ত কোনো মন্তব্যে তিনি ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করেননি।পাশাপাশি অমি অনুরোধ জানান, কোকাকোলা ইস্যু নিয়ে কথা না বাড়িয়ে নেটদুনিয়ায় মুক্তি পাওয়া নাটক ফিমেল ফোর নাটকের প্রসঙ্গে কথা বলার। নাটকটি সবাইকে দেখার অনুরোধও করেন তিনি।

সম্প্রতি ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী বেশকিছু পণ্যের সঙ্গে কোকাকোলাও বয়কটের আহ্বান জানানো হয়। এরপর নতুন তৈরি বিজ্ঞাপনে কোকাকোলা ইসরায়েলের পণ্য নয়- বার্তা দিয়ে সমালোচনার জন্ম দেয় কোম্পানিটি।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠে ব্যাপক সমালোচনার ঝড়। অনেকেই এবার শুধু কোকাকোলা না, যে দোকানে এই পণ্যটি বিক্রি করবে সেই দোকানও বয়কটের ডাক দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কোকাকোলার বিজ্ঞাপন ইস্যুতে ক্ষমা চাননি অমিকোকাকোলার

আপডেট সময় : ০৪:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪