ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

গরুর সাথে এ কেমন শত্রুতা!

ভোলার চরফ্যাশনে প্রতিবেশীর বাড়ির আঙিনায় যাওয়ায় গরুর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী শাহজাহান ডুবাইয়ের বিরুদ্ধে। এঘটনায় পাষণ্ড ওই ব্যক্তির বিরুদ্ধে শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গরুর মালিক।

শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তাল-তলা এলাকায় এঘটনা ঘটে।

ভুক্তভোগী গরুর মালিক শফিক চৌধুরী জানান, শুক্রবার সন্ধ্যায় আমার বাড়িতে বড় গাভীর সাথে দু’মাস বয়সের একটি ছোট বাছুর রশি ছাড়া ছিল। একপর্যায়ে পাশের বাড়ির বারেক মুন্সীর ছেলে শাহজাহান ডুবাই বাড়িতে প্রবেশ করে ছোট বাছুর গরুটি। এতে শাহজাহান ডুবাই ক্ষিপ্ত হয়ে আমার গরুর পেছনের বাম পায়ের একটি রগ কেটে দেয় এবং গায়ে ছুরি দিয়ে আঘাত করে। এতে গরুটি দাঁড়াতে পারছে না।

তিনি আরও জানান, শাহজাহান ডুবাই সঙ্গে আমার কোনো ধরনের শত্রুতা নেই। তারপরও তিনি আমার গরুর সঙ্গে এমন আচরণ কেন করেছে? গ্রামের একটা নিয়ম আছে অন্যের কোনো গাছ বা ক্ষেতের ক্ষতি করলে পশুটিকে খোয়াড়ে দিতে হয়। কিন্তু তিনি তাও করেননি। বরং এই অবলা গরুর একটি পায়ের রগ কেটে দিলেন! একজন ভালো মানুষ এভাবে কখনই করতে পারেন না।

স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, ঘটনা স্থলে গিয়ে দেখেছি শাহজাহান ডুবাইয়ের বাড়ির আঙিনায় রক্ত পরে আছে।

গরুর পায়ের রগ কাটার বিষয়টি অস্বীকার করে শাহজাহান ডুবাই বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. এনামুল হক বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

গরুর সাথে এ কেমন শত্রুতা!

আপডেট সময় : ০৫:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪