ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

‘তুফানের’ অনুষ্ঠান শেষে ফেরার পথে তুফানে উড়ে যাচ্ছেন মিমি

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাতে অভিনয় করেছেন। সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  বুধবার এই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে বাংলাদেশে এসেছিলেন মিমি চক্রবর্তী।  তবে পরদিন বৃহস্পতিবার নিজ দেশ ভারতে ফেরার পথে বিপদের মুখে পড়েন তিনি।

একটি ভিডিওতে দেখা যায়, রানওয়েতে মিমি। কালো করে এসেছে আকাশ। বাতাসে কাঁপছে গাড়ি। এমন হাওয়া যে দাঁড়াতে পারছেন না। উড়ে যাচ্ছে টুপি। কোনোক্রমে টুপি চেপেই ঢুকে পড়েন বিমানের ভেতরে। বোঝাই যাচ্ছে কলকাতায় ফেরার সময় তুফানের মধ্যে পড়েন অভিনেত্রী। তবু খুশি মিমি। কারণ নিজের ‘তুফান’ ছবির প্রচার করতে গিয়ে ঝড় তুফানের মধ্যে পড়ে খানিক তাদের সিনেমার নামেরই সার্থকতা বজায় রইল। তাই মিমি লেখেন, ‘তুফান থ্যাঙ্ক ইউ বাংলাদেশ।’

উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

‘তুফানের’ অনুষ্ঠান শেষে ফেরার পথে তুফানে উড়ে যাচ্ছেন মিমি

আপডেট সময় : ১১:৩২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪