ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

শৈলকুপায় ওসি প্রত্যাহারের দাবীতে ও নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও: পুলিশের সাথে সংঘর্ষ, পুলিশসহ আহত- ৩০

নেতাকে ছাড়িয়ে নিতে ও ওসি প্রত্যাহারের দাবীতে শৈলকুপা থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ইট পাটকেল নিক্ষেপ করে জনতা। পরে তাদের ছত্রভঙ্গ পুলিশ শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ করেন। পুলিশের গুলিতে আহত হয় অন্তত ৩০ জন। এসময় জনগনের ইটের আঘাতে থানার তদন্ত ওসি রিয়াজুল ইসলামসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

আহতদের ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জানা যায়,বেশকিছুদিন ধরে শৈলকুপার সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা ওসি প্রত্যাহারের দাবী জানিয়ে আসছিল। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের পরেরদিন বন্দেখালী গ্রামে বাড়ীঘর ভাংচুর ও মারামারির ঘটনা ঘটে। ২৩ মে মামলা দায়ের হয়। সেই মামলায় সাবেক ছাত্র নেত ও ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের আওয়ামী লীগ নেতা মোস্তাক শিকদারকে গ্রেফতার করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে শত শত মানুষ থানায় এসে ভিড় জমায়।
নিরিহ মানুষকে ধরে হয়রানি করা ও টাকার বিনিময়ে অপরাধীদের ছেড়ে দেয়া এবং নানা ঘুষ দূর্নীতির অভিযোগ এনে ওসি শফিকুল ইসলাম চৌধুরীকে প্রত্যাহারের দাবীতে একটি মিছিল বের করে উপস্থিত বিক্ষুব্ধ জনতা।
ওসি প্রত্যাহারের শ্লোগান দিয়ে মিছিলটি থানার সামনে আসে,এরপর থানা ঘেরাও করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ করে।
পুলিশের গুলিতে ধাওড়া গ্রামের ফিরোজ শিকদার, আলী আকবর, আজগর মন্ডল, তুহিন জোয়ারদার, নাফিজ, সালামত, সুইম, জান্নাত, আসাদুজ্জামান, সাইফুদ্দিন, সাত্তার শিকদার, ইমন শিকদার, আব্দুল ওহাব, ফারুক, জালালসহ অন্তত ৩০ জন আহত হয়। এছাড়াও ইট পাটকেলের আঘাতে শৈলকুপা থানার ইন্সপেক্টর তদন্ত রিয়াজুল হাসানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়ে়ছেন। গুরুত্বর আহতদের ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, ধাওড়া গ্রামের লোকজন থানা ঘেরাও করে আসামী মোস্তাক শিকদারকে ছিনতাই এর চেষ্টা করে। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে থানায় ইটপাটকেল ছোড়ে। এতে ইন্সপেক্টর তদন্ত রিয়াজুলসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করলে বেশ কিছু লোকজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী মামলা হবে বলে জানান তিনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

শৈলকুপায় ওসি প্রত্যাহারের দাবীতে ও নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও: পুলিশের সাথে সংঘর্ষ, পুলিশসহ আহত- ৩০

আপডেট সময় : ০৩:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪