ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের ওপর হামলা করে মোজাম্মেল হক নামে এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।শনিবার (৮ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হামলার ঘটনায় অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন কর্ণফুলী থানার ওসি জহির হোসেন।

আসামি মোজাম্মেল হক যুবলীগ নেতা ও নবনির্বাচিত আনোয়ারা উপজেলা চেয়ারম্যানের অনুসারী বলে জানা গেছে।

ওসি জহির বলেন, শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়। শনিবার রাতে টানেল রোডের মুখে ওই মামলার অন্যতম আসামি মোজাম্মেলের অবস্থান জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালায়। মোজাম্মেলকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেলের নেতৃত্বে কয়েকশ লোকজন এসে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা লাঠিসোটা দিয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে।

সেখান থেকে ফেরার পথে আনোয়ারার চাতুরি চৌমুহুনী এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে আবার তারা পুলিশের ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ কমিশনার সোহানুর রহমান সোহাগ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

আপডেট সময় : ০৯:৫৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪