ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

স্টার কিডদের হার মানিয়ে বলিউডে দাপট দেখালেন আহান

  • Meghla
  • আপডেট সময় : ০১:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

বলিউডে যোগ হলো নতুন এক নাম—আহান পান্ডে। চাঙ্কি পান্ডের ভাইয়ের ছেলে এই স্টার কিড মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক করলেন। আর প্রথম ছবিতেই যেন বাজিমাত!

অনীত পাড্ডার বিপরীতে অভিনীত ‘সাইয়ারা’ মুক্তির প্রথম দিনেই আয় করেছে ২০ কোটি রুপি। দ্বিতীয় দিনে সেই অঙ্ক গিয়ে ঠেকেছে ২৪ কোটিতে। অর্থাৎ মাত্র দুই দিনেই ছবিটির মোট আয় ছাড়িয়েছে ৪৫ কোটি রুপি!

এই আয় দিয়ে আহান পিছনে ফেলে দিয়েছেন এক ঝাঁক তারকাসন্তানকে, যারা বিগত বছরগুলোতে বলিউডে অভিষেক করেছিলেন। দেখে নেওয়া যাক কাদের ছাপিয়ে গেছেন তিনি—

টাইগার শ্রফ
২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন টাইগার। প্রথম দিনের আয় ছিল ৬.৫ কোটি রুপি।

সারা আলি খান
২০১৮ সালে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘কেদারনাথ’ ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন সারা। ছবিটির প্রথম দিনের আয় ছিল ৫ কোটি রুপি।

জাহ্নবী কাপুর ও ঈশান খট্টর
‘সাইরাত’-এর হিন্দি রিমেক ‘ধড়ক’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। শুরুটা হয়েছিল ৭.১ কোটি রুপির আয় দিয়ে।

অনন্যা পান্ডে
২০১৯ সালে টাইগার শ্রফ ও তারা সুতারিয়ার সঙ্গে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবিতে অভিষেক করেন তিনি। ছবিটির প্রথম দিনের আয় ছিল ১২ কোটির বেশি।

আহান শেঠি
সুনীল শেঠির ছেলে আহান ‘তড়প’ ছবির মাধ্যমে বলিউডে আসেন ২০২১ সালে। সে ছবির প্রথম দিনের আয় ছিল ৪ কোটির বেশি।

জুনায়েদ খান ও খুশি কাপুর
তাদের অভিষেক ছবি ‘লাভিয়াপ্পা’ প্রথম দিনেই আয় করে মাত্র ১.১৫ কোটি রুপি।

শানায়া কাপুর
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘আঁখে কি গুস্তাখিয়াঁ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন শানায়া। প্রথম দিনের আয় ছিল মাত্র ৩৫ লাখ রুপি।

সব মিলিয়ে ‘সাইয়ারা’র সাফল্য আহান পান্ডের জন্য এক বিশাল আত্মপ্রকাশ। বলিউডের নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় চ্যালেঞ্জ ও বার্তা হয়ে রইল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

স্টার কিডদের হার মানিয়ে বলিউডে দাপট দেখালেন আহান

আপডেট সময় : ০১:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫