ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সুদানে স্বর্ণের খনি ধস, নিহত ১১

  • Meghla
  • আপডেট সময় : ১১:৫৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

সুদানের উত্তরাঞ্চলে একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। রবিবার এক বিবৃতিতে দেশটির রাষ্ট্রীয় খনিজ সম্পদ কোম্পানি (এসএমআরসি) এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

ঘটনাটি ঘটেছে উত্তরপূর্ব সুদানের লোহিত সাগর রাজ্যের আতবারা ও হাইয়া শহরের মধ্যবর্তী হাওয়েদের মরুভূমি অঞ্চলে অবস্থিত ‘কির্শ আল-ফিল’ নামের একটি খনিতে। দুর্ঘটনাস্থলটি সুদানের সরকারি বাহিনী সুদানিজ আমর্ড ফোর্সেস (এসএএফ) এর নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত।

এসএমআরসি জানায়, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সংস্থাটি আগে থেকেই ওই খনিতে কাজ করার বিষয়ে সতর্কতা জারি করেছিল, কারণ সেখানে কাজের পরিবেশ ঝুঁকিপূর্ণ এবং প্রাণহানির আশঙ্কা ছিল।

গৃহযুদ্ধের কারণে দেশটির ভঙ্গুর অর্থনীতি আরও করুণ অবস্থা হয়েছে। এ অবস্থার মধ্যেই দেশটির সেনা সমর্থিত সরকার জানিয়েছে, ২০২৪ সালে তারা রেকর্ড পরিমাণ ৬৪ টন স্বর্ণ উত্তোলন করেছে।

আফ্রিকা মহাদেশের তৃতীয় বৃহত্তম দেশ সুদান। দেশটি স্বর্ণ উত্তোলনে আফ্রিকার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে। তবে বৃহৎ পরিসরের পরিবর্তে স্বল্প পরিসরে খনি থেকে স্বর্ণ উত্তোলন করা হয়। কারণ দেশটিতে ব্যাপক পরিমাণে নিরাপত্তার ঝুঁকি রয়েছে।

সুদানে খনি ধসে পড়ার ঘটনা প্রায়ই ঘটে। ২০২৩ সালেও এ ধরনের একটি ঘটনা ঘটে। যাতে ১৪ জন নিহত হয়। এছাড়া ২০২১ সালে খনি দুর্ঘটনায় দেশটিতে আরও ৩৮ জন মানুষ নিহত হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সুদানে স্বর্ণের খনি ধস, নিহত ১১

আপডেট সময় : ১১:৫৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫