ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে: পরীমনি

ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী পরীমনি। সম্প্রতি কন্যাসন্তানের অভিভাবকত্ব নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। দুই সন্তান নিয়ে পরীর এখন ভরা সংসার। সন্তানদের সামলে পুরোদস্তুর কাজেও ফিরেছেন। পশ্চিমবঙ্গের অভিষেক সিনেমা ‘ফেলুবক্সী’ ও ওয়েব ফিল্ম ‘রঙিলা কিতাব’-এর শুটিং নিয়ে তুমুল ব্যস্ত নায়িকা। কাজ ও সন্তানদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব পরী। শুধু তা-ই নয়, তাঁর বিভিন্ন স্ট্যাটাস নিয়ে চলে আলোচনা-সমালোচনা।
গতকাল রোববার একটু ভিন্ন ধরনের পোস্ট নিয়ে নেট দুনিয়ায় আবারও ‘রহস্যের জাল’ বিছালেন অভিনেত্রী। সমালোচক ও শত্রুতা প্রসঙ্গে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন পরী। লেখা হয়েছে, ‘শুনলে হয়তো অনেকে অবাক হবে, চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিংবা হয়তো পুরো শত্রু না, কিন্তু বন্ধুও না এমন লোক, যাদের নেগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে, বিশ্রি সমালোচনা, কিংবা জাজমেন্ট—এসব শুনে আমার মন খারাপ, মেজাজ খারাপ হয়েছে কি হয় নাই; কিন্তু আমার ডেডিকেশন আর আত্মসচেতনতা ধাই ধাই করে বেড়েছে—এই এদের জন্যে। এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করে ফেলছে। আহা, যদি জানত!’

পরীমনি আরও লিখেছেন, ‘এ রকম বহু হয়েছে। যখন কেউ জাজ করেছে, আমি সেটা একেবারে ফেলে দিইনি। বিবেচনা করেছি। নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি। ফলাফল—নিজেকে নতুন করে আবিষ্কার করেছি, আরও আত্মবিশ্বাসী হয়েছি এবং আরেকটু ভালো কিছু ঝুলিতে যুক্ত হয়েছে। তাই যারা সমালোচনা করেছে, খোঁচা দিয়েছে, তারা আমাকে ভাঙতে গিয়ে আরও ইস্পাতকঠিন করে দিয়েছে। এরা জানেই না, কত উপকার করেছে!’ তিনি পরামর্শ দেন, যাঁরা নেতিবাচক বা তির্যক মন্তব্য করেন, তাঁদের স্বাগত জানানোর। তিনি মনে করেন, সমালোচকেরাই এগিয়ে যেতে সাহায্য করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে: পরীমনি

আপডেট সময় : ১০:১৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪