ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

লক্ষ্মীপুরে মাদক বিক্রেতাকে কুপিয়ে হত্যা

  • Meghla
  • আপডেট সময় : ০২:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলু নামে এক মাদকবিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১ জুন) রাতের কোনো এক সময় সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের ভুঁইয়া পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত বাবলু উত্তর জয়পুর এলাকার ভুঁইয়া বাড়ির মোস্তফা ভুঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাবলু মাদকবিক্রি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। গত ১১ এপ্রিল রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় রুবেল হোসেন নামে এক মাদকবিক্রেতাকে গুলি করার ঘটনার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। সম্প্রতি তিনি জামিনে বের হন। তার বাম হাতের কবজি কুপিয়ে ছিন্ন-ভিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া বুক ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, কিছুদিন আগে একটি মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পরে বাবলু জামিনে বের হয়ে আসেন। তিনি মাদকবিক্রির সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে।

তিনি আরও বলেন, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

লক্ষ্মীপুরে মাদক বিক্রেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০২:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫