ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

গাজীপুরে কিশোর গ্যাং লিডার ইলিয়াস সহ তিন সহযোগী গ্রেফতার

গাজীপুরে দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লাসহ তার তিন সহযোগীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার (৩১ মে) ভোর রাত তিনটার দিকে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা ও ম্বেবারবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ইলিয়াছ মোল্লা (৩৫), ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা গ্রামের ছায়েদ আলীর ছেলে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি টিম বাঘের বাজার ও মেম্বারবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার তিন সহযোগী অপু, নাহিদ ও জাহিদকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে রামদা, ছুরি ও চাপাতিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তাদের মধ্যে ইলিয়াস মোল্লা চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডার, অপু ইলিয়াস মোল্লার ডানহাত হিসেবে পরিচিত, নাহিদ –কিশোর গ্যাংয়ের নেতা এবং জাহিদ কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য।

স্থানীয়রা জানান, কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লার নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা দীর্ঘদিন যাবত বাঘের বাজারসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। সে স্থানীয় জায়ান্ট টেক্সটাইল কারখানা এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির সাথে সরাসরি জড়িত। সম্প্রতি ইলিয়াস মোল্লা সেনাবাহিনীর টহল টিমের সামনেই অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দেয়। কুখ্যাত সন্ত্রাসী ইলিয়াস মোল্লা গ্রেফতারের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দীর্ঘদিন পর তারা সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেয়েছেন। ইলিয়াস মোল্লাসহ তার সহযোগী আটক তিনজনকে জয়দেবপুর থানায় সোপর্দ করেছে যৌথ বাহিনী।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ইলিয়াস মোল্লার বিরুদ্ধে জয়দেবপুর থানায় সন্ত্রাস, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪টি মামলা রয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

গাজীপুরে কিশোর গ্যাং লিডার ইলিয়াস সহ তিন সহযোগী গ্রেফতার

আপডেট সময় : ০৮:২১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫