ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

১৯ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-রানি!

  • Meghla
  • আপডেট সময় : ১১:১৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

চলতে চলতে’, ‘কুচ কুচ হোতা হে’ সিনেমাতে শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছিল রানি মুখার্জিকে। এই জুটির প্রায় সবগুলো সিনেমাই হিট তকমা পেয়েছে। তাদেরকে সর্বশেষ দেখা গেছে ‘কাভি আলবিদা না কেহ না’ ছবিতে। এরপর আর তাদেরকে একসঙ্গে পাওয়া যায়নি। ১৯ বছর পর আবারও একসঙ্গে বড় পর্দায় আসছেন এই জুটি।

রেড চিলিস এবং মারফ্লিক্স প্রযোজিত ‘কিং’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন। ছবিতে এবার নতুন চমক হিসেবে থাকছেন রানি মুখার্জি। যদিও এই সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তিনি।

তবে চরিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ। শোনা গেছে, ‘কিং’ সিনেমায় সুহানা খানের মায়ের চরিত্রে অভিনয় করবেন রানি।

সূত্র অনুযায়ী আরও জানা গেছে, এই সিনেমার জন্য রানিকে মাত্র ৫ দিন শুটিং করতে হবে, তবে এটি হতে চলেছে একটি দীর্ঘ ক্যামিও চরিত্র। সিনেমার স্ক্রিপ্ট শোনা মাত্রই রাজি হয়ে গিয়েছিলেন রানি, বন্ধুর সঙ্গে বহুদিন পর স্ক্রিন শেয়ার করার এই সুবর্ণ সুযোগ একেবারেই হাতছাড়া করতে চাননি অভিনেত্রী।

আগামী ২০ মে থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। কিছু অংশ মুম্বাইয়ে এবং কিছুটা ইউরোপে দৃশ্য ধারণ হবে। ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

শাহরুখের মেয়ে সুহানাকে ঘিরেই এগোবে ‘কিং’ সিনেমার গল্প। বড় পর্দায় এটি তার প্রথম সিনেমা।

এই সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি এবং অভয় ভার্মাকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

১৯ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-রানি!

আপডেট সময় : ১১:১৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫