ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

রাজধানীতে মাদকসহ দুই কারবারি গ্রেফতার

  • Meghla
  • আপডেট সময় : ০৩:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবী থানাধীন এলাকা থেকে ১০০ কেজি গাঁজা ও বহনকারী পিকআপভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহাগ সর্দার (২৮) ও মো. তাহিদ (২৬)। পল্লবী থানাধীন কালশী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি-ওয়ারী বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শনিবার রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদক কারবারিরা পিকআপভ্যানসহ গাঁজা বিক্রির জন্য পল্লবী থানাধীন কালশী মোড় এলাকার রাইজিং কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কারবারি সোহাগ সর্দার ও তাহিদকে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটিও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল জানিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

রাজধানীতে মাদকসহ দুই কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৩:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫