ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেফতার

  • Meghla
  • আপডেট সময় : ১২:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় অভিযুক্ত তেজগাঁওয়ের স্থানীয় আওয়ামী লীগ নেতা সায়মনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন। তিনি জানান, ২০১৫ সালের আলোচিত গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে তাকে চিহ্নিত করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত সায়মনকে মঙ্গলবার (১৫ এপ্রিল) আদালতে হাজির করা হবে। এর আগে একই মামলায় গত ৬ এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকেও গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের এপ্রিল মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালাতে গিয়ে বেগম খালেদা জিয়া হামলার শিকার হন। সেই সময় তিনি কারওয়ান বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন।

ঘটনার সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনার দীর্ঘ ১০ বছর পর, ২০২৪ সালের ২২ আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় : ১২:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫