ঢাকা ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

  • Meghla
  • আপডেট সময় : ০৪:৩২:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে রুবেল হোসেন নামে এক যুবক আহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পূব চৌপল্লী এলাকায় এঘটনা ঘটে। গুলিবিদ্ধ রুবেল হোসেন ওই এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। খবর পেয়ে পুলিশ সুপার মো. আকতার হোসেন আহত রুবেলকে দেখতে সদর হাসপাতাল যান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ে রুবেল হোসেন ও কদু আলমগীর হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চৌপল্লী বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন রুবেল হোসেন। পূব চৌপল্লী ব্যাপারী বাড়ির সামনে গেলে উৎপেতে থাকায় সন্ত্রাসীরা পিছন থেকে রুবেল হোসেনকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হয় রুবেল। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একজন রোগী এসেছেন। তার বাম হাতের কব্জিতে গুলবিদ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ হয়েছে।
পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে, সেটা নিশ্চিতে কাজ করা হচ্ছে। তাদের চিহিৃত করে গ্রেফতারের অভিযান চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

আপডেট সময় : ০৪:৩২:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫