ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ছুরিকাঘাতে শ্রমিক খুন

  • Meghla
  • আপডেট সময় : ০৪:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

নড়াইলে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোশারফ হোসেন মুসা  (৪৫) নামে এক পরিবহণ শ্রমিক খুন হয়েছেন। শনিবার ভোরে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসা সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলিজিৎপুর গ্রামের মৃত সামছের মুন্সীর ছেলে। তিনি আগে রেন্ট-এ-কারের ড্রাইভার ছিলেন।

পরবর্তীতে নড়াইল-ঢাকা রুটে চলাচলকারী পরিবহণে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শনিবার ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। টার্মিনালে থাকা লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি ঘটনার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাস্পাতালে মর্গে রাখা হয়েছে। ঘটনার রহস্য দ্রুত উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ছুরিকাঘাতে শ্রমিক খুন

আপডেট সময় : ০৪:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫