ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয় দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, কারামুক্তির পথে আর বাধা নেই হাদি হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় মিউজিক ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে স্পষ্ট কথা বললেন শ্রেয়া ঘোষাল ঘুষের অভিযোগ ফাঁস: বিচারপ্রক্রিয়া ‘শতভাগ প্রশ্নবিদ্ধ’ বললেন চিফ প্রসিকিউটর জনগণের শক্তির কাছে হার মানে সব শক্তি: মির্জা ফখরুল

গভীর সমুদ্রে ৫০ হাজার ইয়াবাসহ আটক ৭ কারবারি

  • Meghla
  • আপডেট সময় : ১১:১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ সাত মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড ও র‌্যাব।

আটক ব্যক্তিরা হলেন— টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ফারুক (২০), ওমর ফারুক (২৭), আরাফাত উল্লাহ (২৬), মোহাম্মদ আনিস (২৩), ফয়াজ উল্লাহ (২৭), মোহাম্মদ রফিক (২৬) ও আসাদ উল্লাহ (২৫)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর দ্বীপ এবং র‍্যাব-১৫ সিপিসি-১-এর যৌথ দল টেকনাফের ময়দানের ঘোলা সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট সন্দেহজনক মনে হলে থামানোর সংকেত দেওয়া হয়।

তারা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করা হয়।

পরে বোটে তল্লাশি চালিয়ে জালের ভেতর একটি বস্তায় বিশেষভাবে লুকানো ৫০ হাজার ইয়াবাসহ সাত মাদক পাচারকারী মাঝি-মাল্লাকে আটক করা হয়।

তিনি বলেন, জব্দ করা ইয়াবা এবং আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার

গভীর সমুদ্রে ৫০ হাজার ইয়াবাসহ আটক ৭ কারবারি

আপডেট সময় : ১১:১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫