ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

নিরাপত্তার জন্য নতুন দেহরক্ষী নিয়োগ করলেন রোনালদো

  • Meghla
  • আপডেট সময় : ১০:৫০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কয়েকবার হুমকির সম্মুখীন হয়েছেন। এই পরিস্থিতিতে নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রোনালদো পরিবার। নিরাপত্তা জোরদার করতে আল নাসরের এই তারকা খেলোয়াড় নতুন দেহরক্ষী নিয়োগ করেছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ও মালয়েশিয়ার সংবাদপত্র নিউ স্ট্রেটস টাইমসের খবর অনুযায়ী, রোনালদো তার আগের নিরাপত্তা দলের সদস্যদের অব্যাহতি দিয়ে স্বদেশি ক্লদিও মিগুয়েল ভাজকে নতুন নিরাপত্তাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। ভাজের আধাসামরিক প্রশিক্ষণ রয়েছে এবং তিনি এর আগে সংগীতশিল্পী ও ক্রীড়াবিদদের দেহরক্ষী হিসেবে কাজ করেছেন। পর্তুগাল জাতীয় দলে রোনালদোর সতীর্থ রাফায়েল লিয়াও ও গেলসন মার্তিন্সের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

রোনালদো ও জর্জিনার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। রোনালদো ও তার পাঁচ সন্তান বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাস করছেন। সামাজিক মাধ্যমে ক্রমাগত হুমকির কারণে জর্জিনা তাদের সন্তানদের ছবি শেয়ার করা কমিয়ে দিয়েছেন।

এই ঘটনায় স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে। রোনালদো পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

নিরাপত্তার জন্য নতুন দেহরক্ষী নিয়োগ করলেন রোনালদো

আপডেট সময় : ১০:৫০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫